রাকিবুল হাসানঃগাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটী উত্তরপাড়া বেন্না বাইদে কাউন্সিলর শাহজাহান মন্ডল ও এলাকাবাসীর উদ্যোগে লাঠি খেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, শ্রীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মুহাম্মদ শাহজাহান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমান। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, উপজেলা শ্রমিকলীগ নেতা আরজু সরকার।এছাড়াও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অর্জনকারীকে ৪০" এলইডি টিভি, ২য় স্থান অর্জনকারীকে ৩২" এলইডি, ও ৩য় স্থান অর্জনকারীকে মোবাইল ফোন পুরুষ্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
শাহজাহান মন্ডল বলেন, গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় ও লাঠি খেলা পরিচিত করার লক্ষে প্রতিযোগিতার আয়োজনে করা হয়েছে। ইনশাআল্লাহ, প্রতি বছর এখানে ঘোড়া দৌড় ও লাঠি খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।