কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারি ২০২০,উপজেলার গয়হাটা শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।
মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন বিদ্যুৎ এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল - ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ খেলায় উপজেলা ছাত্রলীগ ২ সেটের ব্যবধানে বাউসাইদ যুব সংঘকে পরাজিত করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ,লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম,সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর সহ অন্যান্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।