আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় লা পাজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, লা পাজের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গিরিখাদে পড়ে যায়।
স্থানীয় অগ্নিনির্বাপণ দফতরের প্রধান ইসমাঈল ভিলকা জানিয়েছেন, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল বাসটি। গিরিখাদে পড়ে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।