আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সন্ত্রাস,জঙ্গি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ ৪১ ওয়ার্ড জুড়ে সমাবেশ আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছে। আয়োজিত সমাবেশের সারমর্ম উপস্থাপন ও ওয়ার্ড ভিত্তিক গঠিত সন্ত্রাস,মাদক, জঙ্গি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকারিতা শুরু করার প্রয়াসে চসিক এবার নগরীর সবগুলো ওয়ার্ড নিয়ে সম্মিলিত মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় লালদিঘী ময়দানে ৪১ ওয়ার্ডের অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নেতৃত্বে প্রতি ওয়ার্ড থেকে জনসমাগম করার জন্য নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র। মহাসমাবেশ সুন্দর ও সফল ভাবে আয়োজনের উদ্দেশ্যে আজ ৩০ জানুয়ারি দুপুরে চসিক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মহাসমাবেশ সফল সার্থক করার জন্য কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরদেরকে স্ব স্ব ওয়ার্ডের দায়িত্ব বন্টন করেন। সভায় সংশ্লিষ্ট কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।