রবিউল ইসলাম (মহেশপুর ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের বরযাত্রীবাহী গাড়ী ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ বরযাত্রী নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জাগুসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত তিন ব্যক্তির মোটরসাইকেল আরোহী একটি বরযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন। মহেশপুর থানান ওসি মোর্শেদ হোসেন খান জানান, নাটিমা এলাকা থেকে বরযাত্রীবাহী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। পথে জাগুসা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে প্রাথমিক ভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া জানা যায়নি। বে স্থানীয়রা একজনের পরিচয় নিশ্চিত করেছেন। তার নাম সাব্বির (১৮)। তিনি কালিপুরের বাসিন্দা।
বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি মোর্শেদ হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।