রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে শ্রীপুর উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের ১২তম বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও দস্তারবন্দী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্য নির্বাহী সদস্য হযরত মাওলানা আশেকে মোস্তফা সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমাদ শফি দা.বা.।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, ই জেড এম মাসউদুর রহমান (শিমুল) শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, আল্লামা নো'মান ফয়েজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা প্রমূখ।
সম্মেলনে ইসলামিক আলোচনা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র মহাপরিচালক অধ্যাপক আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী, ঢাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ বিশিষ্ট আলেম ওলামাগন।
সম্মেলনে উপজেলার কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা অংশগ্রহন করেন। প্রধান মেহমান আল্লামা শাহ আহমাদ শফি তাঁর আলোচনায় ইসলামের চার ইমাম ও চার মাযহাবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আগত মুসল্লি ও জনসাধারণকে তাঁর হাতে বাইয়াত করান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।