আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক ছিনতাইয়ের প্রস্তুতিকালে ০১ (এক) টি এলজিসহ ১ জন অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতারঃ
জনাব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ, আকবরশাহ্ থানা, সিএমপি, চট্টগ্রাম এর নের্তৃত্বে এসআই(নিঃ) বদিউল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০১/২০২০ তারিখ রাত্রি ০৪:৪৫ ঘটিকার সময় আকবরশাহ্ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকস্থ মিটু ইলেক্ট্রিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে থেকে মোঃ সুমন (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান মিজান প্রঃ পাগলা মিজান, মাতা- মোছাঃ পেয়েরা বেগম, সাং- রামচন্দ্রপুর, কাজী মুন্সী বাড়ী, গ্রাম- রামচন্দ্রপুর, কাজী মুন্সী বাড়ী, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমানে- বিশ্বকলোনী, ব্লক এনের পার্শ্বে কবির সওদাগরের পাহাড় কবির সওদাগরের ঘর, থানা- আকবরশাহ্, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ (এক) টি কার্তুুজ উদ্ধার করা হয়। বর্ণিত আসামী পেশাদার ছিনতাইকারী দলের একজন সদস্য। আসামী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করায় আসামীর বিরুদ্ধে এ সংক্রান্তে আকবরশাহ্ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃ আসামীর বিরুদ্ধে আকবরশাহ থানায় আরো একটি অস্ত্র মামলা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।