অভিযোগ ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা শপথ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।