নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও একাদশ শ্রেণির নবীন বরণ উপলক্ষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিশ বালুর মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. হাসিবুল হাসান, সহ-সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফা কামাল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভণিং বডির সভাপতি মো. শামীম রেজা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।