রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুনরায় টিন কেটে একটি মুদি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার গভীররাতে উপজেলার পাটগাতী বাজারের এস এম এন্টার প্রাইজ নামের একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মোহাম্মদ আলী ঠান্ডা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান এরপর সকাল সাড়ে সাতটায় দোকান খুলে দেখেন ক্যাশ কাউন্টার ভাঙ্গা এবং ভেতরের লাইট জালানো।
চোরের দল ১৫ কেজি এলাচ, দেড় পেটি ডার্বি, ১০ কাটুন বেনসন, ৫ কাটুন গোল্ডলিফ, ১০ প্যাকেট দুধ, নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানান দোকানের মালিক।
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির সত্যতা পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত দোকানের মালিক কোন অভিযোগ দায়ের করেনি।
উল্লেখ্য কিছুদিন আগে পাটগাতী বাস স্ট্যান্ডের একটি দোকানে টিন কেটে চুরি করে চোরের দল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।