আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
অবশেষে ১০০ সিসি ক্যামেরার আওতায় আসছে চকরিয়া পৌরশহর। চিরিঙ্গাকে যানজট মুক্ত রাখা এবং নানা অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা স্থাপনা করা হয়েছে।
ইতো মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শতভাগ শেষ, এখন চলছে পরীক্ষা মূলক কার্যক্রম। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এসব সিসি ক্যামেরার মাধ্যমে পৌর নগর বাসীর দীর্ঘ দিনের একটি দাবি পূরণ হতে চলছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, অনেক আগে থেকেই চকরিয়া পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি উত্থাপন করা হয়েছে। এ ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ ছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেন, অবশেষে কাজটি সম্পন্ন হতে চলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কঙবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত থাকবেন।
আরো জানান, পৌর শহরে স্থাপিত সিসি ক্যামেরা গুলো পুরো পুরি আইপি নাইট ভিশনের। শহরের জমজম হাসপাতাল থেকে বাস টার্মিনাল পর্যন্ত সোজা ১ দশমিক ৫ কিলো মিটার মহাসড়ক, বিভিন্ন অলি-গলি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্যামেরা স্থাপন করা হবেন।
ফলে দুর্বৃত্তরা যদি ক্যামেরা চুরি বা ক্যাবল কেটে দেওয়ার চেষ্টা করে, নিমেষই শনাক্ত হয়ে যাবেন।
এসব ক্যামেরার সার্বিক নিয়ন্ত্রণ থাকবে ইউএন দপ্তরে। এছাড়া সহ-পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা বাহিনী, পৌর মার্কেট, ব্যাংকসহ অন্যান্য আর্থিক সেবাদান কারী প্রতিষ্ঠান জড়িত থাকবেন। চিরিঙ্গা ট্রাফিক পুলিশ বঙ থেকে পর্যবেক্ষণ করা হবে ক্যামেরা ফুটেজ। চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, আমি আশা করি, সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে চিরিঙ্গা নিরাপদ পৌর শহর হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।