রাকিবুল হাসান গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গণধর্ষণ করে লাইভে আসা ৩ ধর্ষকের তিনদিনের রিমান্ড
গাজীপুরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিনজনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এর আগে, পাঁচদিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালত বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে, রিমান্ড শুনানির শেষে শরীফ হোসেন ,ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর এক আসামি আহসান ওরফে হাসান কিশোর হওয়ায় তার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে কিশোর আদালতে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।