

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধি :
দ্বিপ জেলা ভোলার এক সময়ের বিচ্ছিন ইউনিয়ন ছিলো ভেলুমিয়া। সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বিচ্ছিন ইউনিয়ন ভেলুমিয়া কে শিল্প নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন।
ভেলুমিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজীর চর নামক জায়গায় দীর্ঘ বছর ধরে বাড়ীঘর করে বসবাস করে আসছেন কয়েক শহ হতদরিদ্র পরিবার।
সেই দরিদ্র বাসিন্দারা সরকারী জমি লীজ নিয়ে বসবাস করার মধ্যে একজন লিডার মনোনয়ন করেন স্কুল শিক্ষক তাজুল ডাক্তার নামক।
কিন্তু অশিক্ষিত দিনমজুর মানুষগুলোর স্বপ্ন তসনস করে নিজের ভাই হানিফ গাজী, বাতিজা ফোরকানসহ একটি ভূমিদস্যু বাহিনী কে লেলিয়ে দেন নীরিহ দিন মজুর কৃষক পরিবার কে নির্যাতন করার জন্য।
কান্নাজড়িত কন্ঠে নুরজাহান (৭০) নামের এক বৃদ্ধা মহিলা বলেন, বাবা আমার ঘরে এসে তাজুল ডাক্তারের হুকুমে তার ভাই ভাতিজারা পিটিয়ে রক্তাক্ত করে গেছে।
ভুক্তভোগী মিজানুর রহমান, হোসনেরা, শাহাবুদ্দিন, মরিয়ম লাইজু, চুন্নু ফরাজী, সেকান্দার ফরাজী, বিবি মরিয়ম বলেন কিছু হলেই আমাদের ঘরের মধ্যে এসে মারধর করেন, এবং প্রতিঘর থেকে ৫ হাজার টাকা করে চাদাদাবী করে, আমরা গরীব বলে কেউ আমাদের পাশে এসে দাড়ায় না।
চুন্নু ফরাজী নামক এক দিনমজুর কে পিটিয়ে এমন ভাবে জখম করেছে তিনি এখন কাজকর্ম কিছুই করতে পারছে না।
চুন্নুর স্ত্রী কান্না জরিত কন্টে ভেঙ্গে পড়েন, বলেন আমরা গরীব বলে বিচার পাবো না? আমি আজ তিন বাচ্ছা নিয়ে না খেয়ে দিনযাপন করছি, আমার স্বামী কে আজ পঙ্গু বানিয়ে দিয়েছে তাজুল ডাক্তারের ভাই ভাতিজারা।
অসহায় পরিবারগুলোর আতংকের নাম কে এই তাজুল ডাক্তার খোজ নিয়ে জানাযায়, ভেলুমিয়া চরগাজী ৪ নং ওয়ার্ডের মৃত্যু আবদুর রহমান গাজীর ছেলে এবং রাজাপুর ইউনিয়নের তৈয়বা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন।
মানুষ গড়ার কারিগর তাজুল ইসলাম অসহায় মানুষের উপর নির্যাতন হলে বন্ধ করার কথা থাকলে ও তিনি তার বিপরীত ভাবে গিয়ে কাজ করছেন। নিজের ভাই ভাতিজা কে লেলিয়ে দিয়ে অত্যাচার করছেন,হতদরিদ্র কয়েকটি পরিবারেরর।
অসহঢ পরাবারগুলো জিম্মি তাজুল গং বাহিনীদের কাছে।
নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ প্রশাসন ও কর্তা ব্যক্তিদের কানে না যাওয়ায় বিচার পাচ্ছে না ভুক্তভোগী পরিবারগুলো।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধী কে আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমুলোক শাস্তির দাবী জানান।
অভিযু্ক্ত তাজুল ডাক্তার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা তবে মার ধরের ঘটনা ঘটতে পারে
আমার ভাইদের সাথে।
ভেলুমিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন খান বলেন, বিষয়টি আমিও জানি তবে জমিজমা নিয়ে বিরোধ চলছে তাজুল ডাক্তারদের সাথে।
ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস্ত দিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।