কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ ধুবড়িয়া সেফাতুল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী ২০২০ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় মাঠে ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
এ সময় তিনি বলেন, সুস্থ থাকতে খেলাধূলার কোন বিকল্প নেই। মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার অন্যতম প্রধান উপায় হল খেলাধুলা করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের ব্যবস্তাপনা কমিটি এর সভাপতি সাহাবুল আলম দুলাল এর সভাপতিত্বে ও দিদার সিদ্দিকি এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এসিভিপি মোঃ জিয়া আরেফিন, সমাজ সেবক ফরিদা বেগম (টুলটুল)।
১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এর মধ্যে অংক দৌড়, বিস্কুট দৌড়, চেয়ার খেলা, মোরোগ লড়াই, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, গান, নাচ, বিভিন্ন দৌড় সহ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।