শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে গোয়ালঘরের আড়ার সাথে ফেরদৌস (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া এলাকার শামসুল হকের ছেলে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।