এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন মিলনপুর সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার মিলনপুর উচ্চ বিদ্যালয়ে - ২০২০ সালের এস,এস,সি মোট ৯১ জন পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃবাদল মিয়া,সহ-সভাপতি আওয়ামী যুবলীগ মিলনপুর ওয়ার্ড।উপস্থিত অবিভাবক সদস্য
ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্যান্ত রায় নিতাই,তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক উপদেশ মূলক বক্তব্য দেন এবং ভালোভাবে লেখা পড়া করে প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন ও সাফল্য কামনা করেন।পরে বিদায়ী ছাত্র /ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ।এ সময় মিলনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্যদের হাতে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য উপহার সামগ্রী তুলে দেয় ।
এম এ সালাম রুবেল
01761587653
ঠাকুরগাঁও।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।