
মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ
"সবার উপর মানুষ সত্য,
তাহার উপর নাই"।
মহান চন্ডীদাসের অমৃত বাণী,
ভুলতে বসেছি সবাই।
স্বার্থের নেশায় অন্ধ হয়ে ,
মানবিকতা দিই বিসর্জন।
চাই চাই আরও চাই,
কিছুতেই ভরেনা মন।
সবকিছু কেড়ে নিতে চাই,
হয়না বিবেক দংশন।
আমরা মানুষ অমৃতের পুত্র,
বলতে লাগে শরম।
হিংস্র সিংহ ভরা পেটে,
কখনও করেনা আক্রমণ।
আর আমরা পশু অধীক!
আকাঙ্ক্ষা হয়না পূরণ।
লোভের মোহে ভুলে যাই,
একদিন ইতি হবে,
পার্থিব রক্ত মাংসের জীবন।
এক টুকরো সুতাও
যাবেনা সাথে,
আসলে সাধের মরন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।