রাকিবুল হাসান, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটির টেংরা আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২০ সালের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি রবিবার বেলা ১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৪২ জন বিদায়ী পরিক্ষার্থীদের ফরম পূরনের অর্থ ১ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকার চেক হস্তান্তর ও তাদেরকে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন "জাহেদ আলী ফকির ফাউন্ডেশন" এর পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ লিয়াকত আলী ফকির।
জাহেদ আলী ফকির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মুহাম্মদ লিয়াকত আলী ফকিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান।
উপস্থিত ছিলেন ,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাতেন সরকার, খ্যাতিমান সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, বিদ্যালয়ের দাতা সদস্য মকবুল হোসেন, অভিবাবক সদস্য ওমর ফারুক, মমতাজ উদ্দিন, আবু হানিফা, মোঃ দেলোয়ার, সংরক্ষিত অভিভাবক সদস্য, মাহমুদা খাতুন, সাধারণ শিক্ষক সদস্য মোঃ কামরুজ্জামান, মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন আরিফ, কাইয়ুম শেখ'সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।