মোঃ মালিক, মিয়া কমলগঞ্জঃ
ভারতের ত্রিপুরা জেলার লক্ষীপুরের ওলিয়ে কামিল সূফী সাধক মরমি কবি হযরত মাওলানা শাহ্ ইয়াছিন রহঃ এর ৮২ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১২ ই ২৭ জানুয়ারি সোমবার কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রামাপাশায় তিনি একমাত্র খলিফা ওলিয়ে কামিল হযরত শাহ্ আজম রহঃ এর মাজার শরিফে প্রবিত্র ওরশ মাহফিলের আয়োজন করা হয়েছে।উক্ত ওলিয়ে কামিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রেয়েছে প্রবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান জিকির আজকার, ওলিয়ে কামিলের জিবনী আলোচনা, মিলাদ মাহফিল, শেষ মোনাজাত ও তবারুক বিতরণ। শেষ মোনাজাত পরিচালনা করবেন হযরত শাহ আজম রহঃ এর সুযোগ্য পুত্র উস্তাদুল উলামা, পীরে তরিকত, বর্তমান গদ্দীনিশিন পীর শায়েখ হযরত মাওলানা মোশাররফ আলী সাহেব।মৃত্যুবার্ষিকীতে অনৈ ইসলামিক কাজ নিষিদ্ধ তথা যে কাজে আমল, ইমান নষ্ট হয়। আউলিয়া কেরামের সাথে বিয়াদবী হয় এমন কাজ যা ইসলাম কখনো সমর্থন করে না। ওলিয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে শরীক হওয়ার জন্য তাঁর আশিকান ভক্তবৃন্দ সহ সকলের দাওয়াত করা হল। দাওয়াতক্রমে মাজার পরিচালনা কমিটির মোত্তাওয়াল্লী মোহাম্মদ নাজমুর রহমান শাহিন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।