মোমিনুল ইসলাম পাবনা থেকেঃ শনিবার (২৫ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া আল-মাওয়া তারা জামে মসজিদ পরিচালনা কমিটি ও জালছা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিরাট ইসলামী জালছা অনুষ্ঠিত হয়। বাদ আছর মসজিদ সংলগ্ন মাঠে দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম (বকুল সরদার) এর সভাপতিত্বে, ইসলামী জালছায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক এবং বন ও পরিবেশ বিষয়ক(উপ-কমিটি)’র সদস্য, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নব-নির্বাচিত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, মেগা গ্রুপ অব ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুফাচ্ছির পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি, মাওঃ মোঃ আব্দুল বাশীর আল হাদী। বিশেষ বক্তা ছিলেন দাশুড়িয়া আলিম মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওঃ মোঃ মাহবুব আলম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয় আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, কামাল হোসেন মিঠু। প্রধান অতিথি আব্দুল আলিম আল-মাওয়া তারা জামে মসজিদ উন্নয়নে এক লক্ষ টাকা নগদ অনুদান তুলে দেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এই ইসলামী জালছায় প্রচুর ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হয়েছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।