
মুহাম্মাদ জাহিদুল ইসলাম জাহিদ
তুমি আমার রঙিন স্বপ্ন
তুলিতে আঁকা ছবি,
জ্যোৎস্না রাতের উজ্জ্বল আলো
সকাল বেলার রবি।
ভালোবাসার হৃদ গহিনে
কুঞ্জবনের হিয়া,
কুহুতানের সুরের ধ্বনি
নজরকাড়া প্রিয়া।
নির্জন বনের খেলার সাথি
লক্ষ তারার মেলা,
তুমিই আমার মনহরিণী
জীবন নামক ভেলা।
গ্রীষ্ম কালের শিশির বিন্দু
আষাঢ়ে ঝরা বৃষ্টি,
সাগর নদীর মোহনায়
সিক্ত প্রেমের সৃষ্টি।
দর্পণ দিশায় তুমিই আমার
নীলাকাশের জ্যোতি,
স্পর্শকাতর নব্যপ্রেমী
ভালো লাগার স্মৃতি।
প্রেম বিহনের পুষ্পবনে
গোলাপের সুধারানি,
মুক্তাকাশে ঢেউ জাগানো
অম্লান অমার বাণী।
হৃদয় খাঁচের ছোট্ট পাখি
অবুঝ তোমার মন,
জগৎ জুড়ে তোমার বসত
তুমিই আপনজন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।