নাইম উদ্দিন ,নওগাঁ প্রতিনিধিঃ
পোরশা দুয়ারপাল সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে নিহত দুই বাংলাদেশী সনজিত কুমার(২৫) ও কামাল(৩২) এর লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী(বিএসএফ) শনিবার দিবাগত রাত ৯টায় উপজেলার সীমান্ত এলাকা নিলমারী বীল ২৩১(১০)এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কতৃপক্ষের কাছে লাশ দু’টি হস্তান্তর করেছে বিএসএফ কতৃপক্ষ। ভারতের পক্ষে ১৫৯বিএসএফ এর কোম্পানি কমান্ডো জসি হর্ষি আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন ১৬বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম পিএসসি। পরে লাশ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় ১৬বিজিবি’র নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানা ওসি শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র,এসআই শিতল কুমার উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার রাতে বেশ কয়েকজন বাংলাদেশী যুবক ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করেন। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় পৌঁছলে ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে ৩ বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সণজিত কুমার(২৫), বিষ্ণপুর দীঘিপাড়া গ্রামের খোদাবক্্েরর ছেলে মফিজ উদ্দিন(৩৮) এবং বিষ্ণপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)। এ সময় মফিজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে মারা যায়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন পোরশা থানা পুলিশ। অপরদিকে রনজিত কুমার ও কামাল হোসেন ভারতের ৮০০ গজ অভ্যন্তরে মারা যায়। ফলে তাদের লাশ বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।