মনির সরকার,সৌদি আরব প্রতিনিধি :-
সৌদি আরবের ডিরেক্টর জেনারেল অফ পাসপোর্ট (যাজাওয়াত) গত বুধবার এক সভায় দেশে অবস্থিত সকল প্রবাসীকে যত দ্রুত সম্ভব এবশের অ্যাপ এ রেজিস্টার করার জন্য বলেন।
সকল সৌদি প্রবাসীকে এবশের অ্যাপে রেজিস্টার এর আহ্বান!
এবশের অ্যাপে রেজিস্টার করার মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই তাদের কোম্পানির বিভিন্ন সার্ভিস বা ব্যবস্থার সম্পর্কে জানতে পারবে ও আপডেট থাকতে পারবে।
এছাড়াও, এবশের অ্যাপ এর মাধ্যমেই পাসপোর্ট, ভিসা, ইত্যাদি বিষয়ক সেবা তারা ঘরে বসেই লাভ করতে হবে, যাযাওয়াত অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না।
এছাড়াও এবশের অ্যাপ এ রয়েছে এক্সিট ভিসা ইস্যু, গাড়ির মালিকানা পরিবর্তন করার সুবিধা, বিজনেস ভিসার মেয়াদ বাড়ানোর সুবিধাসহ আরো অনেক কিছু।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।