অভিযোগ ডেস্ক : রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন , মিরপুর ৬ নম্বর সেকশনের ই ব্লকের ওই বস্তিতে ৪টা ১১ মিনিটে আগুনের সূত্রপাতের খবরে ফায়ার সার্ভিসের মোট ১৪ ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।