রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ধর্ষক পোস্ট অফিসের পিয়ন লম্পট শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন।
বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারে বিশাল মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ১ ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়।
এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি লম্পট শের আলী।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদারপ্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।