সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য জানান।
‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরন শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি সকালে র্যালী ও আলোচনার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।
৩ দিন ব্যাপী এ সম্মেলনে আলোচনা সভা, সংগীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।