
""""আমি চাঁদ বলছি""""
-- মুক্তি মন্ডল
নিঃসঙ্গতা কাকে বলে ?
কত প্রকার ও কি কি ?
যদি কেউ বিশ্লেষন করতে চায়
তবে আমাকে নিয়ে চিন্তা করলেই
মনে হয় সব প্রশ্নের
জবাবের অবসান ঘটবে ।
কেন না আমার জন্মলগ্ন
থেকেই আমি একা, বড় একা,
আপন কেউ নেই।
আমি মানুষের উপকার করছি
কি-না জানি না,
তবে কারও ক্ষতি যে করছি না
বেশ জোর দিয়ে বলতে পাড়ি ।
পৃথিবীর সবাইকে আমি
আমার মায়াময় আলোর
পরশ বুলিয়ে দিতে সাধ্য মত
চেষ্টা করি, কিন্তু,
কিছু কিছু অকৃতজ্ঞ লোক
আমার এ কষ্টেন জন্য
কোন সুবাক্য তো ব্যয় করেই না
বরং
আমাকে কলন্কিনী বলে গালি দেয় ।
মনে বড় ব্যাথা পাই। অথচ,
পৃথিবীর অসংখ্য প্রেমিক -প্রেমিকা,
কপোত কপোতি যখন আমার
কোমল আলোয় গভীর রাতে
চুটিয়ে প্রেম করে....................
ভালোবাসা আদান প্রদান করে
আমি প্রতিটি দৃশ্য তখন
অপলক দৃষ্টিতে দেখতে থাকি
কিন্তু,
আমি কি কখনও বলেছি,
যে তোমরা সবাই চরিএহীন ?
না বলব ও না ।
কেন না তোমাদের মতো অতটা ঈর্ষা
আমার নেই। শুধু................
একটা প্রশ্ন তোমাদের কাছে
আমার এই নিঃসঙ্গতার
ব্যাথার পড়ে ও কলন্কের
অপবাদ থেকে আমি
কোনো দিন মুক্তি পাব কি ?
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।