সুমন মল্লিক,বিশেষ প্রতিনিধি :
জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সারা দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। আমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ন হতে হবে। তা না হলে আমাদেরকে ক্ষতিগ্রস্থ হতে হবে। গত বুধবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি জানান, ভান্ডারিয়ার চারটি ইউনিয়নে বেড়ীবাঁধ, ৩৩টি স্লুইচ গেট এবং ৬৯ কিমি. খাল খনন হচ্ছে এগুলো ৬শ কোটি টাকার প্রজেক্ট। যার ফলে মানুষ সারা বছর এ এলাকায় কৃষি কাজ করতে পারবে। শুধু ধান উৎপাদন নয়, পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। সরকার শস্যের বহুমুখীকরণ এবং বাণিজ্যিকরণের চেষ্টা করছে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলো প্রক্রিয়াজাত করা, সংরক্ষণ করা এবং বাজারজাত করার ব্যবস্থা করা হচ্ছে।উপজেলা নির্বাহী অফিস মো. নাজমুল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় উপজেলা ৭৭০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।