মহিবুল ইসলাম (রাজু), বিশেষ প্রতিনিধি:
প্রবাসী বাংলাদেশীদের জন্য মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ৩য় ইংলিশ স্পিকিং কোর্স।
মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষার গুরুত্ব অনেক বেশী। এছাড়া প্রবাসে স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার বিকল্প নেই। সেই লক্ষ্যে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস বিনামূল্যে ইংরেজি ভাষা শিক্ষার একটি কোর্স চালু করেছে।
ইংরেজি ভাষা শিক্ষার এই কোর্সটি অত্যন্ত কার্যকরী ও সময়োপযোগী বলে বিবেচিত। এছাড়াও এ কোর্সটি অংশগ্রহণকারী প্রবাসীদের মালদ্বীপে কর্মক্ষেত্রে পদোন্নতি/বেতন বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে বলে প্রতীয়মান। মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ৩য় ইংলিশ কোর্সের ১৭ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত ৪র্থ ক্লাস।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।