নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় ৯'শ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়।
এসময় উপস্থিত হয় শিক্ষার্থীদের অভিভাবকরা। সেসময় মায়েদের সাড়িবদ্ধ ভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা পা ধুয়ে দেয় তাদের।
পরে মায়েরা সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে গড়ার জন্য দোয়া করেন তারা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।