আব্দুল্লাহ আল নাঈম, পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ রবিবার সন্ধ্যায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার দক্ষিণ ভেচকি গ্রামের মাল বাড়ি সংলগ্ন আমন মাঠে পুতে রাখা গলাকাটা ও শরীরের একাধিক স্থানে জখমের চিহ্নসহ এ লাশ উদ্ধার করা হয়। যার আনুমনিক বয়স ২৫ থেকে ৩০ বছর।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিকেলে স্থাণীয় কৃষকরা মাঠে খড় আনতে গেলে দুর্গন্ধ ও মাছি উড়তে দেখে ঘটনা স্থলে গিয়ে মাটির নিচ থেকে উঠা রক্তাক্ত কাপড় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনা স্থলে গিয়ে মাটি খুড়ে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, ধারানা করা হচ্ছে ৭ থেকে ৮ দিন আগে তাকে নির্মম ভাবে খুন করে মাটিতে পুতে রেখেছে দুর্বৃত্তরা।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০২০ ইং ওই একই এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সগীর মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।