মোঃজাহান জেব কুদরতী বাগেরহাট জেলা প্রতিনিধি
গেল রাত আনুমানিক ১০ টার দিক বাগেরহাট জেলার মোংলা উপজেলাস্হ সুন্দরবন ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বরইতলা গ্রামের মোক্তার হোসেন শেখের পুত্র আলম হোসেন শেখ এর স্ত্রী,জয়মনির আকলিমা বেগম(২৫) গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন।সে জয়মনির হারুন ফরাজীর মেয়ে।বছর তিনেক আগে পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়।স্বামী'র সাথে তার সুন্দর সম্পর্কই ছিলো,তার পরও কি,কিভাবে,কেমনে কি হল এটা কারো পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না মর্মে সাংবাদিকদের নিকট বলেন নিহতের স্বামী।মেয়ে পক্ষের অভিযোগ আকলিমাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শোনামাত্র ঘটনাস্হলে পুলিশ চলে আসেন এবং লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হসপিটালে প্রেরন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।