১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে মানববন্ধন

Manual5 Ad Code

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। আজ বিকেল ৩টায় স্থানীয় ‘ পীরের বাজারে’ “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের” ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নতুনত্বের ছোঁয়ায় এলাকাকে এগিয়ে নিতে খুব দ্রুত সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর-দেওকলস ইউনিয়ন পরিষদের নির্বাচন চান দুই ইউনিয়নবাসী।

Manual6 Ad Code

রুপকল্প-৪১ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় নিজেদের ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির জন্য দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণার দাবী করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ওই দুটি ইউনিয়নের ৩ জন (১ জন চেয়ারম্যান, ১ মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের ১ জন মহিলা মেম্বার) নির্বাচিত জনপ্রতিনিধি বিদেশে থাকার পরও অজ্ঞাত কারণে শূন্য ঘোষণা করা হয়নি ওই ৩ পদ এবং ২ জন মেম্বার নানান রোগে আক্রান্ত হয়ে রয়েছেন জনবিচ্ছিন্ন। তাই তাদের কাছ থেকে নিজেদের কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন ওয়ার্ড ও ইউনিয়নবাসী।

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃশাহ ফারুক আহমেদর সভাপতিত্বে ও ঝুমন আহমেদ, শেলন মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মোঃ তজমুল আলী বরুনী, মোঃদিলু মিয়া, শহিদুল জামান সেলন, উপজেলা যুবলীগের কার্য়নিবাহী সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, সাবেক দশঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃকামরুল জামান সেবুল, দশঘর ইউনিয়ন, গীতি কবি মোঃছেরাগ আলী, সংগঠক মোঃতাজুল ইসলাম, মোঃজাকির হোসেন।

Manual4 Ad Code

আল-ফাতাহ্ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ও সাংবাদিক আনহার বিন সাইদ, ছাত্র পরিষদের আহ্বায়ক মো. শাহ ফারুক।
এসময় উপস্থিত ছিলেন মোঃঝুমন আহমদ, জাকির হোসেন, আব্দুল মালেক, রুহোল আমিন, লায়েক আহমদ, শামিম মিয়া, কয়ছর মিয়া, বেলাল হোসেন, জামাল মিয়া, পলাশ, সায়েব আলী, মোঃআসাদ মিয়া, সাইফুল ইসলাম, সেবুল মিয়া শেখ শাহান শাহ আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code