জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় লাজু মিয়া (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্লাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাজু মিয়া জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।স্থানীয় লোকজন জানান, রাতে লাজু মিয়া অটোবাইকে তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতিল্লাকুড়া নামক স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অটোবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে লাজু মিয়া গুরুতর আহত হন। উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।