আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
শ্রীপুরে অসহায়,দরিদ্র দের পাশে রুট।
শীতার্তদের পাশে দাঁড়ান মানবতার সেবায়।।
তারই ধারাবাহিকতায় রুট স্বেচ্ছাসেবী সংগঠন
শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে। আজ ১৭/০১/২০২০ ইং (শুক্রবার) অসহায় শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কে কম্বল পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন রুট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আশরাফুল আলম( আলী)।প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোস্তাকিন হোসাইন (হিমেল ফকির), প্রতিষ্ঠাতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য হাফেজ মাওলানা নোমান আহমেদ,এনামুল ও রাইহান।
আশরাফুল আলম বলেন, “ভালো থাকার বা ভালো কিছু করার মূলমন্ত্র হচ্ছে আশে পাশের মানুষগুলো কে ভালো রাখা”
সেই প্রত্যয় নিয়ে আমরা,আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।
মানবিক মূল্যবোধ সবার মাঝে জাগ্রত হোক এটাই আমাদের প্রত্যাশা।
তিনি রুট স্বেচ্ছাসেবী সংগঠনের
সকল সদস্যএবং
যারা সার্বিকভাবে আর্থিক ও মানসিক সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে অন্তরের অন্তঃস্হল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।