পুনম শাহরীয়ার ঋতুঃ
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় এক সাইকেল আরোহী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে । বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় একটি কভার ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপি ইন সার্চ হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।