
"মা''
* সুপ্রিয়া বাড়ৈ *
মা আমার মা
তোমার হয়না তুলনা,
তুমিই আমার জীবন মাঝে
শুধু আপনা।
এই জীবনে তোমায় আমি
বন্ধু বলে জানি,
তুমিই আমার সুখের চাবি
এই কথাটা মানি।
মাগো তুমি আমার কাছে
দামী উপহার,
তোমার ছায়ায় আছি বলে
জীবনটা সুন্দর আমার।
মাগো আমার এই জীবনে
চাওয়ার কিছু নাই,
তোমায় যেনো সারাজীবন
আমার পাশে পাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।