কে এম সুজন,নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী ফেরদৌসী (৩৫), উপজেলার মামুদনগর উত্তর পাড়ার মহির মিয়ার স্ত্রী।
পুলিশ ফেরদৌসীর (৩৫) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। মঙ্গলবার (১৪ জানুয়ারি), দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সজল খাঁন সঙ্গীয় ফোর্স সহ মাদক সম্রাঙ্গী ফেরদৌসীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঐ নারীকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।