বালাগঞ্জ, প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক জিয়াউল ইসলাম চৌধুরী (জিয়া খালেদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাব'র নেতৃবৃন্দ।
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম অফিক, সহ সভাপতি এ.আর কাওছার, সহ সভাপতি আমীর আলী, সাধারন সম্পাদক দিপক লাল পুরকায়স্থ পলাশ, কোষাধ্যক্ষ সম্পাদক জাগির হোসেন (জাকির), সদস্য তারেক আহমদ, শাহজাহান গাজী, বিভাস চক্রবর্তী রনি, জাহেদ আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তুপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে দশটায় সাংবাদিক জিয়া খালেদ সিলেট শহরস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।