খালেদ মাহমুদ হাসান, আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে চলমান বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে মোবাইল কোর্ট।জব্দকৃত নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫০০০ মিটারের মতো ৫টি বেহুদী জাল।
সোমবার (১৩ জানুয়ারি) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করনের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১থেকে দেড় লক্ষ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়ানো হয়।অপরেশনে আরো উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক,মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে কোস্ট গার্ডের সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।