কৃষ্ণা শর্মা- কমলগঞ্জ (উপজেলা) প্রতিনিধিঃ-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কাগজপত্রে নাম না থাকলেও একটানা ১২ বছর বসবাস করলে কেউ আপনাদের ভিটে থেকে উচ্ছেদ করতে পারবে না। কোন বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের উচ্ছেদ করতে চাইলে আপনারা আমাদের জানাবেন,আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। চা শ্রমিকদের ভূমি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিশ্চিত করা হবে। আপনারা ভূমির মালিক হয়ে গেছেন।রোববার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।
এসময় তিনি আরও তিনি জানান, চা শ্রমিকদের জীবনযাত্রা উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছিলেন। তাই চা শ্রমিকরা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়, তেমনি প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের ভালবাসেন। মন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে চা শ্রমিকদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে। তাদের জীবনমান উন্নয়ন হয়েছে। চা শ্রমিক সন্তানরা শিক্ষিত হচ্ছে, বিসিএস ক্যাডার হয়েছে। বিভিন্ন দপ্তরের তাদের চাকুরী হচ্ছে। চা শিল্পের প্রাণ হচ্ছে চা শ্রমিকরা। যে কোন অবস্থায় চোরাই পথে বাংলাদেশে চাপাতা আসা বন্ধ করতে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। চা শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে মন্ত্রী বলেন, চা বাগান থেকে মদের কারখানা তুলে দেয়া হবে। চা শ্রমিকদের মজুরী অবশ্যই বৃদ্ধি করা হবে। শেখ হাসিনা চা শ্রমিকদের অত্যন্ত ভালবাসেন। চা শ্রমিকদের চুক্তি সম্পাদনে দীর্ঘসূত্রিতা যাতে না হয় সে ব্যাপারে আপনারা যত্নবান হবেন। বিদ্যালয়বিহীন চা বাগানে বিদ্যালয় করা হবে। সব শ্রমিকদের বাসস্থানে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া এই সভায় উপস্থাপন করা হয়।প্রধানমন্ত্রীর কাছে সর্বত্র তথ্য তুলে ধরা হবে।সেহেতু ভালো একটা আশ্বাস পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।