হেলাল আহমদঃ ২১শে জুন, শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটায়
লেবানন প্রশাসন তল্লাশি চালিয়ে বৈধ -অবৈধ বিল্ডিংয়ে থাকা ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
লেবানন রাজধানী বৈরুতের পাশে শিয়া, হেত্তাহেরাক এলাকায় এক বিল্ডিং থেকে লেবানন প্রশাসন তল্লাশী চালিয়ে প্রায় ৪০ জন বাংলাদেশি নারী- পুরুষ গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ২১শে জুন,শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটায়।
এই তল্লাশিতে বৈধ -অবৈধ বিল্ডিংয়ে থাকা সবাইকে গ্রেফতার করা হয় বলে জানান পাশে থাকা প্রবাসীরা।
লেবানন প্রবাসী বাংলাদেশী ভাই- বোনেরা সবাই যার যার অবস্থানে সর্তকতায় থাকুন।উচ্চ বাক্য ব্যবহার,মাচ-শুটকি পাকে লেবানিজ বিরক্তবোধ করেন তাই সবাই নিরাপদে যার যার কাজ করার অনুরোধ রহিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।