
★★ দাদুর ভীমরতি ★★
--- শোভা রাণী বিশ্বাস ---
বয়স আমার আশি হলেও
মনটা যেন আঠারো,
মনে আমার নতুন প্রেমের
রঙ লেগেছে আবারো।
ষোড়শী এক মেয়ে আমার
এসে মনের মাঝেতে,
বয়সটাকে উপড়ে দিলো
মিষ্টি যে তার হাসিতে।
খুলেই বলি রহস্যটা
সেদিন বাসের এককোণে,
ফেরার পথে বসে ছিলাম
একা একা আনমনে।
অনেক লোকই বসা ছিলো
বসে থাকা বাসটাতে।
হঠাৎ সে যে মিষ্টি হেসে
বসলো আমার পাশটাতে।
দাদু ভেবে আমার সাথে
ঠাট্টা হাসি করলো বেশ,
কিন্তু তারই হাসি আমার
হৃদয়টাকে করলো শেষ।
ভালোবাসার পথে বেধে
রাখলো আমার বয়সটা,
আশি হয়েও মনটা যে চায়
প্রেম যে করি আরেকটা।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।