বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউ এজ ও সময়ের খবর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমের পিতা আলহাজ্ব আলী হোসেন মোড়ল শনিবার ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে অবস্থিত মরহুমের নিজম্ব বাসভবন সংলগ্ন মোড়ল বাড়ি ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম
সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।