কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অতপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা আ,লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক কুদরত আলী, উপজেলা আ,লীগের সহ সভাপতি আব্দুস সবুর,মতিয়ার রহমান মতি,প্রচার সম্পাদক খালিদ হোসেন,যুব ও ক্রীড়া সম্পাদক ভিপি জহিরুল,আ,লীগ নেতা শহিদুল হক কিরন,ছাত্রলীগ নেতা ভিপি মামুন সহ অন্যান্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।