

মোঃ শহিদুল ইসলাম(বাবলু):
লালমনিরহাট আদিতমারী উপজেলার সকল ইউনিয়নের হত দরিদ্র মাঝে নয় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে জেলা পরিষদ সদস্যের দেওয়া কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার হাজীগঞ্জ সুরুজ উদীয়মান মহাবিদ্যালয় প্রাঙ্গণ। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন প্রধান অতিথি- জনাব মোঃ সিরাজুল হক সিনিয়র সহ -সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা এবং বিশেষ অতিথি- জনাব ইমরুল কায়েস ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ" আদিতমারী, আমন্ত্রণ অতিথিঃ- কারী হেলাল উদ্দিন হেলু সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কমলাবাড়ী ইউনিয়ন ,মোঃ আবু তালেব ইঞ্জিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ভেলাবাড়ী ইউনিয়ন শাখা , মোঃ আশাফুজ্জামান মোরশেদ সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ আদিতমারী উপজেলা শাখা ,মোঃ আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ভেলাবাড়ী ইউনিয়ন শাখা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন । সভাপতিত্ব করছেন- মোঃ সওকত আলী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আদিতমারী উপজেলা শাখা । অতিথিগন উদ্যোগটির প্রশংসা জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অন্যান্যদের এগিয়ে আসার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।