কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২০), এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র্যালিশেষে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সহ অন্যান্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।