খালেদ মাহমুদ হাসান, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করা হয়।এতে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করছে মোবাইল কোর্ট।নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল, বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা।সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ- পুলিশের সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।