হেলাল আহমদ,লেবানন প্রতিনিধিঃ বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবাননের ৬৩সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর আলকোলার একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয় এবং সদস্যদের পরিচিত করিয়ে দেয়া হয়।
অত্র সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, প্রধান উপদেষ্টা বাবুল মুন্সি, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল হালিম, সুফিয়া আক্তার বেবী, ওবায়দূর রহমান জনি, সিনিয়র সহ সভাপতি শরীফ আহমেদ, সহ সভাপতি আনোয়ার চৌকদার, সৈয়দ আলম, পিন্টু মিয়া, মনির হোসেন, যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন তুষার, সহ সম্পাদক সাগড় হোসেন, শেখ করিম, প্রচার সম্পাদক কাজল মাহমুদ, শেখ জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, রুমা আক্তার, আলেয়া আক্তার মঞ্জুরী সুলতানা সহ অনেকে।
লেবাননের পরিস্থিতি কিছুটা সাভাবিক হলে পুর্নাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করেন নেতৃবৃন্দ।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।