কেএম সুজন,টাংগাইলপ্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২০) দুপুরে উপজেলার গয়হাটা ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর থানার এস.আই সাইফুদ্দিন মাহমুদ,
সার্ভেয়ার সাইফুল ইসলাম,সাংবাদিক সহ অন্যান্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।